Tuesday, February 24, 2026

কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকদের শতভাগ আস্থা রয়েছে: সিইসি

আরও পড়ুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে নির্বাচন কমিশনের (ইসি) সার্বিক প্রস্তুতিতে বিভিন্ন দেশের কূটনীতিকরা সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে জানার পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকরা আস্থা প্রকাশ করেছেন।

আজ রবিবার (২৫ জানুয়ারি) রাজধানীর গুলশানে দ্য ওয়েস্টিনে বাংলাদেশে অবস্থিত দূতাবাস ও মিশনে কর্মরত সব বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় সিইসি বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা কি কি প্রস্তুতি নিয়েছি তার সব প্রক্রিয়া সম্পর্কে তাদের আমরা জানিয়েছি। তারা আমাদের সার্বিক প্রস্তুতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন এবং আমাদের সব কর্মকাণ্ডকে স্বাগত জানিয়েছেন।

আরও পড়ুনঃ  তাজউদ্দীন কলেজের নাম পরিবর্তন নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস

তিনি বলেন, আমাদের কর্মকাণ্ড পুরোটা আমরা তাদের সামনে তুলে ধরেছি। আমরা তাদের জানিয়েছি যে এখানে কোনো লুকোচুরির ব্যাপার নেই। আমরা ইনশাল্লাহ একটি গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে পারব, এ বিষয়ে তারা আশাবাদী।

তিনি আরো বলেন, আমাদের প্রস্তুতির পাশাপাশি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন বিষয়ে আমাদের পরিকল্পনা কি তা জানতে চেয়েছেন, আমরা তাদের জানিয়েছি যে নির্বাচন উপলক্ষে আমরা পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও আনসার সদস্য মোতায়েন করব।

আরও পড়ুনঃ  ডিসেম্বরের ৮ দিনেই এলো বিলিয়ন ডলার রেমিট্যান্স

কর্মপরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, তারা আমাদের কর্মপরিকল্পনা সম্পর্কে খুব ভালোভাবে বুঝেছেন। আমাদের যে উদ্দেশ্য একেবারেই স্বচ্ছ এবং ফোকাস একটা সুন্দর নির্বাচন আয়োজন। এ ব্যাপারে তারা বুঝতে পেরেছেন এবং তারা খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন। আগামীতে তারা আমাদের সার্বিক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।

‌‘আপনারা নিশ্চিত থাকেন। ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুন্দর একটা নির্বাচন করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব।’

আজ সকাল ১০টা থেকে রাজধানীর গুলশানে দ্য ওয়েস্টিনের বলরুমে ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, ২০২৬’ উপলক্ষে বাংলাদেশে অবস্থিত দূতাবাস ও মিশনে কর্মরত সকল বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ  ঈদুল আজহা ঘিরে পুলিশ সদর দপ্তরের যেসব সতর্কবার্তা

বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার, আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত), ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদসহ নির্বাচন কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা।

বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেছেন।

‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি, নির্বাচনি প্রক্রিয়া, আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগ এবং নির্বাচনের স্বচ্ছতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি নানা জরুরি বিষয়ে কূটনীতিকদের অবহিত করতে এ বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ