Tuesday, February 24, 2026

ভোটকেন্দ্রেই জন্ম, শিশুর নাম রাখা হলো ‘খালেদা’

আরও পড়ুন

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভোট দিতে এসে ভোটকেন্দ্রেই সন্তান প্রসব করেছিলেন এক নারী ভোটার। ভোটকেন্দ্রে জন্ম নেওয়া ওই মেয়েশিশুর নাম রাখা হয়েছে ‘খালেদা’।

সদ্যোজাত এ সন্তানের নাম রেখেছেন তার বাবা শরীফুল ইসলাম ও মা আম্বিয়া খাতুন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা রির্টানিং কর্মকর্তা আমিনুল ইসলাম প্রসূতি মা আম্বিয়া খাতুন ও নবজাতক শিশুকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় আম্বিয়া খাতুনের হাতে একটি বাঁধাই করা জন্মসনদ ও সদ্যোজাত শিশুর যত্নের প্রয়োজনীয় সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন জেলা প্রশাসক। ওই জন্মসনদে শিশুটির নাম দেওয়া হয়েছে ‘খালেদা’।

আরও পড়ুনঃ  চাকসু নেত্রীকে বিয়ে করলেন ডাকসু জিএস ফরহাদ

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সন্তানসম্ভবা আম্বিয়া খাতুন বেঙনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান। নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান শেষে তীব্র প্রসববেদনা অনুভব করেন। পরে উপস্থিত নারী ভোটাররা তাকে ঐ কেন্দ্রের একটি কক্ষে নিয়ে যান। সেখানে আম্বিয়া খাতুন এক ফুটফুটে মেয়েসন্তান প্রসব করেন।
বিজ্ঞাপন

সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদের নজরে আসে। পরে তিনি সিরাজগঞ্জ জেলা প্রশাসককে ওই শিশুর পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক তার কর্মকর্তাদের নিয়ে প্রসূতি মা ও শিশুটির খোঁজখবর নেন এবং উপহার সামগ্রী তুলে দেন।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ