Wednesday, February 25, 2026

কুড়িগ্রামে ছেলের চোখের সামনে ট্রাকচাপায় বাবার মৃত্যু!

আরও পড়ুন

কু‌ড়িগ্রা‌মে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নজরুল ইসলাম (৫৮) না‌মে সাবেক এক সেনা সদস্য নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় তার ছেলে নাজমুল ইসলাম আহত হয়েছেন। তিনিও সেনা সদস্য বলে জানা গেছে।

বুধবার (১৪ জানুয়া‌রি) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে কুড়িগ্রাম শহ‌রের ধরলা ব্রিজ এলাকার তারামন বিবির মোড়ে এ দুর্ঘটনা ঘ‌টে।

হতাহতরা সদর উপ‌জেলার যাত্রাপুর ইউনিয়‌নের শ‌্যামপুর ধরলার পা‌ড়ের বাসিন্দা।

পু‌লিশ ও প্রত‌্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে নজরুল ইসলাম ও ছে‌লে‌ নাজমুল ইসলাম মোটরসাইকেলে করে কু‌ড়িগ্রাম শহ‌রের দি‌কে যাচ্ছিলেন। বেলা সা‌ড়ে ১১টার দি‌কে শহ‌রের তারামন বি‌বির মো‌ড়ে পৌঁছ‌ালে বিপরীত দিক থে‌কে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থ‌লেই মারা যান নজরুল ইসলাম।

আরও পড়ুনঃ  রাকসু নির্বাচনে লড়বেন দৃষ্টি প্রতিবন্ধী নাঈম হোসেন

এ সময় নাজমুল গুরুতর আহত হন।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ব‌লেন, ঘটনাস্থ‌লে আছি। তদন্ত শে‌ষে এ বিষ‌য়ে আইনি ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ